আরো ১টি নতুন ব্যাংকের অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক : সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত ট্রাস্ট ব্যাংকের আদলে নতুন একটি বাণিজ্যিক ব্যাংক স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তফসিলি ব্যাংক হিসেবে গত ২১ জুলাই ব্যাংকটিকে ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’ নামে তালিকাভুক্ত করা হয়েছে।
বুধবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিষয়টি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় চলতি বছরের ১ আগস্ট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৩৭ (২) (এ) এ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার হতে সীমান্ত ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত করা হলো। নতুন এ ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন থাকবে ১০০ কোটি টাকা।
প্রসঙ্গত, এ ব্যাংকটিসহ বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা এখন পর্যন্ত ৫৭টি।
Related News
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিRead More
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬Read More



Comments are Closed