জকিগঞ্জে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষতি
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার বাবুর বাজারে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি দোকান ও দুটি গোদাম পুড়ে ছাই হয়েছে।
প্রত্যক্ষদর্শী বাজারের পাহারাদার খলিল মিয়া জানান, হঠাৎ বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে বিকট শব্দ করে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষনিক মসজিদের মাইকে বিষয়টি প্রচার করা হয় এবং ফায়ার সার্ভিস জকিগঞ্জ অফিসে জানানো হয়। মাইকের প্রচার শুনে লোকজন এগিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
পরে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি গাড়ী ঘটনাস্থলে পৌছে। তবে এর আগেই আগুনে কবির আহমদের ইলেক্ট্রনিক্স দোকান পুড়ে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা এবং পাশের দুটি গোদামের আংশিক মালামাল পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
হতদরিদ্র ইলেকট্রনিক্স মালামাল ব্যবসায়ী কবির আহমদের দোকানটি পুড়ে যাওয়ায় এখন তিনি প্রায় নিঃস্ব। প্রায় ২ বছর আগেও কবির আহমদের দোকান একবার পুড়ে ছিলো।
ব্যবসায়ীরা কবির আহমদকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদানের দাবী জানিয়েছেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed