Main Menu

মাধবপুরে বিদ্যুৎস্পৃস্টে দাদী-নাতীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের পশ্চিম মঙ্গলপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দাদী নাতীর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে পশ্চিম মঙ্গল পুর গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী মুগ বানু (৪০) ও আব্দুল হোসেনের ছেলে নাঈম মিয়া (৭)বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেচ কাজের জন্য বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়। সেই বিদ্যুৎ লাইনে নাঈম স্পৃষ্ট গেলে তার দাদী মুগ বানু তাকে ছাড়াতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান নাঈম এবং মাধবপুর সদর হাসপাতালে মারা যান মুগ বানু।

মাধবপুর থানার ওসি মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed