প্রতি মাসে বেতন থেকে কেটে রাখা হবে ‘কর’
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি-বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় থাকলে প্রতি মাসেই বেতন থেকে আগেই কর কেটে নেবে এনবিআর।
এ ছাড়া সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলেই বার্ষিক আয়কর বিবরণী জমা এবং বেসরকারি চাকরিজীবীদের ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) বাধ্যতামূলক করেছে এনবিআর।
এনবিআর সূত্রে জানা যায়, অগ্রিম করের পরিমাণ নির্ধারণের জন্য বার্ষিক আয়, বিনিয়োগের অনুমানভিত্তিক পরিমাণ হিসাব করতে হবে। বিনিয়োগে কর রেয়াত বাদ দিয়ে যে পরিমাণ আয় অবশিষ্ট থাকবে, সেটাকে ধরে প্রদেয় কর হিসাব করতে হবে। এ অনুমিত করের পরিমাণকে ১২ দিয়ে ভাগ করে প্রতি মাসে তা বেতন থেকে কেটে রাখা হবে। সেই কর অগ্রিম কর হিসেবে সরকারি কোষাগারে জমা দিতে হবে। অগ্রিম করের অর্থ কেটে রেখে কর্মীদের বেতন-ভাতা দিতে হবে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে।
উল্লেখ্য, চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। এর মধ্যে ২ লাখ ৩ হাজার ১৫২ টাকা জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে আসবে বলে আশা করা হচ্ছে। আর আয়কর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৭১ হাজার ৯৪০ কোটি টাকা।
Related News
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬Read More
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২০৬০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। এবারের দফায় প্রতিটি ১২Read More



Comments are Closed