ঝিনাইদহে বিদ্যুৎপৃষ্টে গৃহবধুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের গয়েশপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে রোকেয়া বেগম (৩৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭ টার দিকে তার মৃত্য হয়। রোকেয়া বেগম ওই গ্রামের আব্বাস উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে নিজ বাড়ীতে কাজ করতে গিয়ে অসাবধনতাবশত বিদ্যুতায়িত হন রোকেয়া বেগম। সেখান থেকে স্বজনেরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed