সিলেটের ১২ উপজেলায় নাটিকা “মণিমুক্তা” মঞ্চস্থ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু, স্বাস্থ্য, শিক্ষা ও শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের উপর উপজেলা পর্যায়ে জন সচেতনতামূলক নাটিকা “মণিমুক্তা” সিলেটের প্রতিটি উপজেলায় একটি করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে।
“কন্যা শিশু বিয়ে দিয়ে করনাকো ভুল, প্রত্যেকটি শিশু যেন এক এক ফুল” সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ও উপজেলা শিক্ষা অফিস কর্তৃক সিলেটের ১২টি উপজেলায় একটি করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জন সচেতনতামূলক এই নাটিকার মধ্য দিয়ে সামাজিকভাবে বাল্য বিবাহ বন্ধে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও শিশু, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে নির্মিত “মণিমুক্তা” নাটকটি মঞ্চস্থ করে নাট্যমঞ্চ সিলেট।
১ আগষ্ট সোমবার কোম্পানীগঞ্জ উপজেলার চিলাডহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঞ্চায়নের মধ্য দিয়ে এই কার্যক্রম সমাপ্তি ঘটে। এই কার্যক্রমকে গতিশীল করতে এবং সরকারের এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করতে কর্মসূচীতে অংশগ্রহণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূরুল ইসলাম ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আমিরুল ইসলাম। গত ১৬ জুলাই গোয়াইনঘাট উপজেলায় নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে এই কার্যক্রমের শুভ সূচনা ঘটে।
নাটক মঞ্চায়নের সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ছাড়াও স্কুলের শিক্ষার্থী ও শত শত অভিভাবক এই কার্যক্রম ও নাটিকা উপভোগ করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত মণিমুক্তা নাটকের নির্দেশনা প্রদান করেন নাট্য সংগঠক রজত কান্তি গুপ্ত। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাহমুদ হাসান, স্বপন বর্মণ, জান্নাতুল নাজনীন আশা, ইয়ামিন উসমান, বিধান সিন্হা, প্রীতম ঘোষ, লিজা আক্তার, নয়ন, শুভ, সামিয়া, আখি প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed