গোলাপগঞ্জে অগ্নিকান্ডে দোকান ভস্মিভূত, ৫ লাখ টাকার ক্ষতি
জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কোনাচর বাজারে অগ্নিকান্ডে একটি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশসহ লক্ষীপাশা ইউপি’র চেয়ারম্যান কবির আহমদ মুশন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা যায়, গোলাপগঞ্জ উপজেলা লক্ষীপাশা ইউনিয়নের হেতিমগঞ্জ দেওয়ান রোডের কোনাচর বাজারে অবস্থিত মঞ্জুর ভেরাটিজ ষ্টোর মালিক ইউপি সদস্য ইসমাঈল আলী প্রতিদিনের ন্যায় বেচাকেনা শেষে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত ১টার দিকে তিনি খবর পান দোকানে আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে পুরো দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের প্রানপন চেষ্টায় পার্শ্ববর্তী দু’টি দোকান অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেলেও মঞ্জুর ভেরাটিজ ষ্টোর পুরোপুরি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
দোকানের মালিক ইউপি সদস্য ইসমাঈল আলীর দাবী করে বলেন, আমার বড় ধরনের ক্ষতি করার লক্ষে দূষ্কৃতিকারীরা এ ঘটনাটি ঘটিয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed