সিলেট ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক : সোমবার বিকেল ৪টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্তব্যরত ওয়্যারলেস সুপারভাইজার রবিউল হক জানান, বিকাল ৪টা ১ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।
মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫০৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের পাকুক্কু এলাকায়।
গত ১৩ এপ্রিলে রাতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সারাদেশ। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থলও মিয়ানমারে ছিল বলে ইউএসজিএসের তথ্য।
সিলেট আবহাওয়া কর্মকর্তা আবু সাঈদ জানান, “বিকেল ৪টা ১ মিনিটের সময় সিলেটে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয় হয়।”
মার্কিন সংস্থা ইউসিজিএস সূত্রে থেকে জানা যায়, মায়ানমারের মেঘগুয়ে অঞ্চলের পাককু এলাকাতে ১২৮ কিমি গভীরে ৫.২ মাত্রার এই ভুমিকম্পের উৎপত্তিস্থল।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed