বিশ্বনাথে ১৩০ বস্তা সরকারি চাউল ও ট্রাকসহ চালক আটক
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ট্রাক ভর্তি ১শত ৩০ বস্তা সরকারি চাউলসহ চালককে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার বিকেলে উপজেলা সদরের কারিকোনা নামক স্থান থেকে সিলেট যাওয়ার পথে ওই চাউলসহ ট্রাকটি আটক করা হয়। এসময় ট্রাকের চালককেও আটক করে পুলিশ। সে জৈন্তাপুর উপজেলার গিলাতল গ্রামের শফি উল্লার পুত্র নজরুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এস আই হাবিবুর রহমান ও কল্লোল গোস্বামী’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে উপজেলার জানাইয়া নামক স্থান থেকে সিলেট-ড-১১-০৩৩৬ নাম্বারের ট্রাক দিয়ে সরকারি চাউল নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রাকটি আটক করা হয়। ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ চালের বস্তায় লেখা রয়েছে। তবে ওই চালের প্রকৃত মালিক নিয়ে এখনো অন্ধকারে রয়েছে পুলিশ। অবশেষে চাউলগুলো ১১৬০ একটি জিডি মূলে জব্ধ করা হয়েছে। রোববার আটককৃত চালককে সিলেট আদালতে প্রেরণ করা হয়।
বিশ^নাথ থানার ওসি আবদুল হাই সরকারি চাউল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed