Main Menu

সৌদিতে সড়ক দূর্ঘটনায় জুড়ী প্রবাসী নিহত

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাঠা টিল্লা গ্রামের ইসমাইল আলী (৩৫) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি আব্দুল মতলিব মিয়ার পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার সৌদি আরব সময় বিকেল ৩টার দিকে একটি মাইক্রোবাস যোগে কাজে যাওয়ার সময় সৌদি আরবের ওায়াদিয়াল দাওয়াদিদ নামক স্থানে বিপরিত মুখি একটি মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। তিনি সেখানে ডেকোরেটার্সের কাজ করতন। তার মৃত্যুর খবর বাড়িতে পৌছলে মা-বাবা, স্ত্রী পুত্র আত্নীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed