প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, অবশেষে বিয়ে
বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২দিন অবস্থান করে অবশেষে বিয়ে হলো যুগলের।
বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ব্রাম্মণকোল গ্রামে প্রেমিক আলিফ হোসেনের (২২) সঙ্গে প্রেমিকা কাকলী আক্তারের (২০) বিয়ে দেয়া হয়।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই প্রেমিকা।
আলিফ ব্রাম্মণকোল গ্রামের আবদুল মালেকের ছেলে। আর কাকলী বোয়ালী গ্রামের আবুল কালামের মেয়ে।
স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে আলিফের সঙ্গে কাকলীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছু দিন ধরে আলিফ শ্রমিক ভিসায় ওমান যাওয়ার চেষ্টা করছেন।
এ কারণে বিয়ের দাবিতে গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেমিকের বাড়ি এসে অবস্থান নেন কাকলী। আর বাড়ি থেকে সটকে পড়েন আলিফ।
এ নিয়ে উভয়ের অভিভাবক, স্থানীয় মেম্বার ও মাতব্বররা কয়েক দফায় সালিশ বৈঠক বসেন। কিন্তু, সালিশের সিদ্ধান্ত এক পক্ষ মানলেও অপর পক্ষ মানেননি।
এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাম্মণকোল গ্রামের আবদুল মুন্নাফের বাড়িতে আবার সালিশ বসানো হয়। এতে উভয় পরিবারের সম্মতিতে দুইজনের বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়।
রাত আটটার দিকে দুই লাখ টাকা দেনমোহর ধার্য করে কাজীর মাধ্যমে তাদের বিয়ে নিবন্ধন করে কলেমা পড়ানো হয়েছে।
আলিফের বাবা আবদুল মালেক জানান, ছেলে ও মেয়ে উভয় রাজি থাকায় বিয়ে দেয়া হয়েছে। ভালো একটা দিনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
স্থানীয় উথলী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড মেম্বার মো. আফজাল হোসেন জানান, এই ঘটনা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছিল। এ কারণে সিদ্ধান্ত নিতে দেরি হয়।
দুইজনের বিয়ে দেয়ার মাধ্যমে এখন সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে বলেও জানান তিনি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed