Main Menu

সিলেটে মাহীর বিবাহত্তোর সংবর্ধনা অনুস্টিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে রান্না করা গরুর মাংসের কারি, খাসির কোরমা, রুষ্ট, ডাল-দই দিয়ে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে বহুল আলোচিত নায়িকা মাহিয়া মাহীর বিবাহত্তোর সংবর্ধনা সম্পন্ন হয়েছে।
রোববার (২৪ জুলাই) রাতে নগরীর আরামবাগ এলাকার আমানুল্লাহ কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সিলেটের শীর্ষ রাজনৈতিক নেতৃবন্দ, প্রশাসনের অনেক উর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের লোকজন উপস্থিত ছিলেন।
মিষ্টি রংয়ের লেহেঙ্গায় মাহিয়া মাহী সংবর্ধণা অনুষ্ঠানে ছিলেন হাস্যেজ্জল। এ সময় তার বর সিলেটে ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুও ছিলেন স্যুটেড বুটেড। মাহির সাথে ছবি তুলতে অনুষ্ঠানে আগতরা ভিড় করেন। তবে প্রায় তিনঘন্টার এই অনুষ্ঠানের পুরো সময়ই মাহি ছিলেন হাস্যজ্জ্বল।
রাত ৮টায় আলো নিভে যাওয়ার পর পুলিশি প্রহরায় মাহিয়া মাহী তার স্বামী অপুর গাড়িতে করে কনভেনশন হলে পৌছান। এ সময় তার স্বামী অপু নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন বলে জানান নগরের স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী আজমল আলী। তিনি জানান, এ সময় সাদা পাঞ্জাবী পরিহিত ছিলেন মাহির বর অপু।
কনভেনশন সেন্টারে পৌছার পর নবদম্পতি বিবাহত্তোর সংবর্ধণা অনুষ্ঠানের জন্য প্রস্তুত হন। রাত ৮টা বাজতেই শুরু হয় অতিথিদের আসা। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজসহ সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হন।
এ সময় বর ও তার স্বজনরা অতিথিদের স্বাগত জানান। পরে আপ্যায়ন পর্বে সাতকরা দিয়ে রান্না করা গরুর মাংসের কারি, খাসির কোরমা, রোস্ট দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। সবশেষে ছিলো সিলেটের ঐতিহ্যবাহী খাসিয়া পান আর সুপারী।

Share





Related News

Comments are Closed