সিলেটের চার স্থানে ড. ছদরুদ্দিনের জানাযা আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য্য বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাসৈনিক প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীর মরদেহ সিলেট এসে পৌঁছেছে। আজ রোববার চারটি স্থানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারিক সূত্রে জানা যায়, ড. ছদরুদ্দিন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরও প্রথম উপাচার্য ছিলেন। রবিবার সকাল ৯টায় ড. ছদরুদ্দিন’র প্রথম নামাযে জানাযা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুস্টিত হবে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ দফতরের পরিচালক তারেক উদ্দিন তাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এরপর সকাল দশটায় আরেকটি জানাযা অনুষ্ঠিত হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং সকাল এগারোটায় শাহজালাল (রহঃ) মাজার গেটে তার তৃতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
তৃতীয় জানাযার পর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর নিজ বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামে।
সেখানে তাঁর শেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এবং তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed