বাংলাদেশ ব্যাংকের জিএম গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর প্রতিষ্ঠান রাইজিং স্টিল মিল লিমিটেডের নামে ৩২৫ কোটি ৭৫ টাকার ঋণ আত্মসাতের সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক (জিএম) ও এবি ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বদরুল হক খান।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের একটি টিম। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ পরিচালক আব্দুল আজিজ।
এর আগে শনিবার গভীররাতে ডবলমুরিং থানায় বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রী-ভাইসহ ছয় জনের বিরুদ্ধে এবি ব্যাংকের সোয়া তিনশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে নগরীর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন- আসলাম চৌধুরীর স্ত্রী রাইজিং স্টিল মিল লিমিটেড’র চেয়ারম্যান জামিলা নাজনিন মাওলা, ছোট ভাই রাইজিং স্টিল মিল লিমিটেড’র এমডি আমজাদ হোসেন চৌধুরী, রাইজিং স্টিল মিল লিমিটেড’র পরিচালক মো.জসিম উদ্দিন, এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান।
এদের মধ্যে পরিচালক জসিম উদ্দিনকে রাতেই গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে দুদক।
মামলার এজাহারে বাদি অভিযোগ করেছেন, আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে নিজেরা আর্থিকভাবে লাভবান হয়ে অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে এবি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে রাইজিং স্টিল মিল লিমিটেডের নামে তিনটি লোনের বিপরীতে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed