শৈলকুপার যুবকের লাশ কুমারখালীতে উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আব্দুল হান্নান শেখ (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ কুষ্টিয়ার কুমারখালী থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে কুমারখালী উপজেলার মিরপুর গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হান্নান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রহমত শেখের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শৈলকুপার বোয়ালিয়া গ্রামের হান্নান নামে এক ব্যক্তির লাশ কুমার খালী থেকে উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় ১০/১২টি মামলা রয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার সীমান্তবর্তী কুমারখালী উপজেলার মিরপুর গ্রামের মাঠের মধ্যে এক যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। লাশটির দেহ থেকে মাথা আলাদা ছিল। একটি গাছের সঙ্গে তার পা বাঁধা ছিল।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed