ডিবি হেফাজতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক হাসনাত
নিউজ ডেস্ক: গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক প্রকৌশলী হাসনাত করিমকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়।
সোমবার (৪ জুলাই) সকালে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, হাসনাত করিম এখনো আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। একই সঙ্গে তার স্ত্রীও আছেন। পরে বিস্তারিত জানানো হবে।
ডিবি পুলিশের হেফাজতে নেওয়ার বিষয়টি স্বীকার করে হাসনাত করিমের বাবা রেজাউল করিম জানান, হামলার সময় তার ছেলে ও স্ত্রী-সন্তান ওই রেস্টুরেন্টে ছিলো। ২ জুলাই শনিবার সকালে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর হাসনাতকে ঢাকা সিএমইএইচ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
হাসনাত করিমের চাচা আনোয়ার করিম জানান, সেদিন হাসনাতকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নেয়া হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। শনিবার তার সঙ্গে শেষ কথা হয়েছিল। রবিবার কোনো যোগাযোগ হয়নি। তিনি এখনো ডিবি কার্যালয়েই আছে।
জিম্মি ঘটনা চলাকালীন সময়ে পাশের ভবন থেকে এর কিছু অংশ ভিডিও করেন দক্ষিণ আফ্রিকার এক নাগরিক। ফেসবুকে আপলোড করা এই ৫টি ভিডিওতে ইঞ্জিনিয়ার হাসনাত করিমের চলাফেরা সন্দেহজনক ছিল বলে ধারণা ডিবির।
প্রকাশিত ভিডিও ফুটেজে চেক গেঞ্জি ও জিন্স পরা হাসনাতকে একাধিক স্থানে সন্ত্রাসীদের সহযোগিতা করার মতো সন্দেহজনক আচরণ করতে দেখা গেছে। হলি আর্টিজান রেস্টুরেন্টের কাঁচের তৈরি মূল ফটকটিতে তাকে বেশ কয়েকবার এসে ঘুরে যেতে দেখা যায়। দুই অস্ত্রধারীর সঙ্গে ছাদেও দেখা গেছে তাকে।
এর আগে শুক্রবার গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জিম্মি করে হত্যার পর শনিবার সকালে কমান্ডো অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের পর ১৩ জিম্মিকে উদ্ধার করে তারা। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রাথমিক চিকিৎসা শেষে তাদের নেয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। তাদের কাছে ভেতরের খুঁটিনাটি বিষয়গুলো জানতে চান ডিবি কর্মকর্তারা।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed