Main Menu

অসংখ্য ফিচার নিয়ে বাজারে এলো ২৫১ টাকার স্মার্টফোন

বৈশাখী নিউজ ডেস্ক: সবচেয়ে কমদামে স্মার্টফোন দেয়ার ঘোষণা দিয়েছিলো ভারতীয় কোম্পানি রিংগিং বেলস। তবে হাতে না পাওয়া পর্যন্ত অনেকের বলেছিলেন এটা অবাস্তব। তবে শেষ পর্যন্ত হাতে এসেছে ২৫১ টাকার স্মার্টফোন ‘ফ্রিডম ২৫১’। এটি ভারতের বাজারে আসবে আগামী ৭ জুলাই।

নয়ডার সেই ‘রিংগিং বেলস’-এর সিইও মোহিত গোয়েল শুক্রবার (১ জুলাই) ঘোষণা করেছেন, ৭ জুলাই আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করছে ‘ফ্রিডম ২৫১’। গ্রাহকদের হাতে তারা মাত্র ২৫১ টাকায় এই ফোনটি তুলে দিলেও, ফোনটি তৈরি করতে খরচ হয়েছে অনেক বেশি টাকাই। অর্থাত্‍‌, আর্থিক ক্ষতি করেই তারা প্রতিটি হ্যান্ডসেট বিক্রি করছে। তারপরেও মোহিতের দাবি, বাল্ক ওর্ডার থেকেই লাভের অঙ্ক তুলে নেবে কোম্পানি।

রিংগিং বেলস-এর জেনারেল ম্যানেজার আনমোল গোয়েল জানান, ইতিমধ্যে ২ লক্ষ ফোন তারা বানিয়ে ফেলেছেন। ভারতের প্রতিটি রাজ্যে তারা ১০ হাজার করে স্মার্টফোন পাঠাচ্ছেন। লাকি ড্র-র মাধ্যমেই ভাগ্যবান ক্রেতাদের হাতে ৪ ইঞ্চি qHD ডিসপ্লের এই স্মার্টফোনটি তারা তুলে দিতে চান।

ইতিমধ্যেই টাইমস টেক টিমের হাতে স্মার্টফোনটি এসে গিয়েছে। প্লাস্টিক ব্যাক প্যানেলের এই স্লিম ফোনটি পাওয়া যাবে সাদা ও কালো রঙে।

৩.২ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও থাকছে তিনটে ‘নেভিগেশন কি’। পাবেন মাইক্রো-USB চার্জিং পোর্ট। হেডফোনের জ্যাক থাকছে ফোনের মাথায়। পাওয়ার বাটন থাকছে ডানদিকে, ভলিউম বাটন পাবেন বাঁ দিকে। থাকছে ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও।

৪ ইঞ্চি qHD ডিসপ্লের সঙ্গেই পাবেন ৯৬০x540 পিক্সেল রেজ্যুলেশন। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ নির্ভর এই স্মার্টফোনে RAM পাবেন ১ জিবি। এ ছাড়াও ৮ GB ইনবিল্ট স্টোরেজ থাকছে। এটা আপনি ৩২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। পাবেন ৩জি কানেক্টিভিটিও। হ্যান্ডসেটে ওয়াইফাই থেকে ব্লুটুথ সবকিছুই সাপোর্ট করবে। আর ব্যাটারিও খুব খারাপ নয়। হ্যান্ডসেটটিতে ১৪৫০ mAh ব্যাটারি দিচ্ছে রিংগিং বেলস।

উল্লেখ্য, কিছুদিন আগে ২৫১ রুপিতে স্মার্টফোন প্রদানের ঘোষণা দেয় ভারতীয় কোম্পানি রিংগিং বেলস। এরপরই এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়।

Share





Related News

Comments are Closed