Main Menu

শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

হবিগঞ্জ সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সাদ্দাম হোসেন (২৮) নামে এক ট্রাক্টর শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। সে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের ছেলে।

শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের সুতাংয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটিও আটক করে।

এ ব্যাপারে লস্করপুরের সাবেক মেম্বার হেলাল আহমেদ জানান- সুতাংয়ে যাওয়ার পথে ঢাকাগামী ঘাতক ট্রাক ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের করুণ মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed