ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : যশোরে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চালক ও যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে যশোরের মথুরাপুর-মানিকদিহি জামতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার চাঁচড়াইল গ্রামের রেজাউল কবীর রাজু (৩৮), প্রাইভেটকার চালক কেশবপুরের বায়সা এলাকার আব্দুল হাকিম (৩২), সদর উপজেলার তীরেরহাট গ্রামের নিত্যপদ দাসের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র চয়ন (১৩) ও তার মা দীপিকা রাণী (৩৫)।
এ ঘটনায় আহত হয়েছেন কেশবপুর উপজেলার ফতেখালি এলাকার বাঁধন (২২) ও জয়া রানী সরকার। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
যশোর রেলওয়ে পুলিশের (জিআরপি) আইসি ইদ্রিস আলী জানান, সকালে চিত্রা এক্সপ্রেস নামে ট্রেনটি খুলনা থেকে যশোর হয়ে রাজশাহী যাচ্ছিল। পথে সাতমাইল-মথুরাপুর রেলক্রসিং পার হতে গেলে ট্রেনটি প্রাইভেটকাটিকে ধাক্কা দেয়। এসময় চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপিকা রাণী নামে আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলে কোনো রেল গেট ও গেট ম্যান নেই।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মানিক জানান, মথুরাপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের নিহত তিন যাত্রীর মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাইভেটকার আরোহীরা শহর থেকে সদরের তিরের হাট গ্রামে যাচ্ছিলেন।
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed