Main Menu

রাজনগরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত ৮ টি ইউনিয়নের নব-নির্বাচিত ৮ চেয়ারম্যান ও ৯৪ জন ইউপি সদস্যের শপথ গ্রহণ করেছেন।

১৬ জুন বৃহস্পতিবার জেলা পরিষদ জনমিলন কেন্দ্রে এ শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান নব-নির্বাচিত ৮ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

নব-নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, নকুল চন্দ্র দাশ (ফতেপুর), শাহ শহিদুজ্জামান ছালিক (উত্তরভাগ), মোঃ ছালেক মিয়া (মুন্সিবাজার), শামছুননূর আহমদ (পাঁচগাঁও), দেওয়ান খয়রুল মজিদ ছালেক (রাজনগর), টিপু খান (টেংরা), নজমুল হক সেলিম (কামারচাক), মিলন বখত (মনসুরনগর)। সাধারণ ওয়ার্ডের ৭০ জন ও সংরতি ২৪ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, নির্বাচন কর্মকর্তা (অঃদাঃ) বাবুল সূত্রধর, প্রাথমিক শিা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেবনাথ, কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান।

Share





Related News

Comments are Closed