সিলেটে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় লাশটি উদ্ধার করে সিলেট জিআরপি থানা পুলিশ। ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ব্যক্তির লাশটি ক্ষত বিক্ষত হওয়ায় বয়স অনুমান করাও সম্ভব হয়নি বলে জানিয়েছে জিআরপি পুলিশ।
সিলেট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতের কোন এক সময় ওই অজ্ঞাত ব্যক্তি ট্রেনের নিচে পড়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। লাশটি ক্ষতবিক্ষত হয়ে গেছে। এখন পর্যন্ত লাশটির কোন নাম পরিচয় পাওয়া যায়নি। লাশটি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed