Main Menu

সিকৃবিতে কর্মকর্তাদের কর্মবিরতি পালন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: চাকরির বয়স, সিলেকশন গ্রেড ও ব্যক্তি বেতনস্কেল সম্পর্কিতসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার পূর্নদিবস কর্মবিরতি পালন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত কর্মসূচির আওতায় সিকৃবি অফিসার পরিষদের ব্যানারে মঙ্গলবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা নিজ নিজ দাপ্তরিক কাজ থেকে বিরত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে দুপুরে প্রতিবাদ সভায় বক্তারা পাঁচটি দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
দাবি দ্রুত মেনে নেওয়া না হলে লাগাতার কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করবেন বলে তাঁরা জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন মিঞা, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোঃ আনিসুর রহমান, চিফ মেডিক্যাল অফিসার ডাঃ অসীম রঞ্জন রায় প্রমুখ।

Share





Related News

Comments are Closed