দুই বোনকে গণধর্ষণ, ভিডিও ফেসবুকে
নিউজ ডেস্ক : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রায় দুই মাস আগে মামাতো ও ফুপাত কিশোরী দুই বোনকে ধর্ষণ করে পাঁচ যুবক। ধর্ষণের দৃশ্য ভিডিও করে তারা।
ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে ধর্ষকরা। না পেয়ে ধর্ষণের ভিডিও সম্প্রতি ফেসবুকে ছেড়ে দিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, চরভদ্রাসনের চরহরিরামপুর ইউনিয়নের স্কুলছাত্রী দুই মামাতো-ফুপাত বোনকে গত ১৪ এপ্রিল সকাল ১০টায় রাস্তা থেকে তুলে ফসলি মাঠে নিয়ে ধর্ষণ করে পাঁচ যুবক। তারা হলো ইউনিয়নের চরশালেপুর গ্রামের উজ্জ্বল খান (২৫), শুকুর আলী সিকদার (২৬), সিরাজ শেখ (২৫), ইলিয়াস বেপারী (২০) ও শফি মোল্যা (২৫)। দুই ছাত্রীকে ধর্ষণকালে তারা পাঁচ খণ্ডে মুঠোফোনে ভিডিওচিত্র ধারণ করে। কিছুদিন আগে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই ছাত্রীর পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে ধর্ষকরা। না পেয়ে সম্প্রতি ভিডিওগুলো ফেসবুকে ছেড়ে দেয়। এরপর ঘটনাটি এলাকায় জানাজানি হয়।
এ ঘটনায় গত ১ জুন এক কিশোরীর বাবা ফরিদপুর আদালতে মামলা করেন। আদালত চরভদ্রাসন থানাকে মামলাটি এফআইআর করে দ্রুত আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার উপপরিদর্শক স্বপন কুমার বিশ্বাস জানান, শনিবার রাতে মামলাটি এফআইআর করা হয়েছে। মামলাটি ওসি সাহেব নিজেই তদন্ত করবেন। আজ রোববার বিকেলে ফরিদপুর ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফয়সাল আল মামুনের কাছে দুই বোন ২২ ধারায় জবানবন্দি দেয়। এরপর ১৩ জুন সোমবার ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক শাখায় তাদের পরীক্ষা সম্পন্ন হবে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed