শাবিতে আজ থেকে ৪০ দিনের ছুটি
শাবি সংবাদদাতা: গ্রীষ্মকালীন, শবেকদর এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামি ১২ জুন রোববার থেকে প্রায় ৪০ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এসময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে বলে প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
তবে ১০ ও ১১ জুন বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় মূলত আজ থেকেই ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
তবে ১৫ ও ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ১৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত ক্লাস-পরীক্ষা শুরু হবে। তবে প্রশাসনিক কার্যক্রম ১১ জুন থেকে ২১ জুন এবং ৩ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো পুরো ছুটিতেই বন্ধ থাকবে উল্লেখ করে দ্বিতীয় ছাত্র হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম জানান, ছুটিতে হল বন্ধ থাকবে। তবে একাডেমিক কোন কাজে যারা হলে থাকতে ইচ্ছুক তাদেরকে প্রাধ্যাক্ষের বিশেষ অনুমতি নিয়ে হলে অবস্থান করতে হবে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed