বাউল ইকরামকে পশ্চিমবঙ্গে উষ্ণ সংবর্ধনা
বিশেষ প্রতিনিধি: জাতীয় সঙ্গীত থেকে যার উত্থান, দেশে বিদেশে যার সুনাম, তিনি তরুণ বাউলশিল্পী ইকরাম। স¤প্রতি দেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গে পেয়েছেন উষ্ণ সংবর্ধনা।
বাউলশিল্পী ইকরাম উদ্দিন ইকরাম-এর জন্ম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জের পানিউমদা গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেন ও আছমা বেগম দম্পতির ২য় ছেলে এবং তার বর্তমান বয়স ২৭ বছর। ছোটবেলায় গ্রামের স্কুলে গিয়ে গাইতেন জাতীয় সঙ্গীত। সঙ্গীতের সুরের মূর্ছনায় তখন মুগ্ধ হয়ে যেতেন সবাই। আর এ থেকে গান শেখা ও গান রচনার খড়ি তার হাতে। শ্রোতাদের উৎসাহ উদ্দীপনায় গানে গানে ও সঙ্গীতে মাতাতে থাকেন এলাকার আবাল বৃদ্ধ বনিতাদের। তার গানে ও সূরে মুদ্ধ হয়ে কিংবদন্তী মরহুম বাউল সম্রাট তাকে একখানা ৫০ টাকার নোট উপহার দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। এর পর আর তিনি থেমে থাকেননি, অনেকদূর এগিয়ে গেছেন তিনি। স্বল্পদিনেই তিনি হয়ে উঠেন দেশ-বিদেশ খ্যাত একজন বাউল শিল্পী। ইন্টারনেটের সুবাদে দেশের বাইরেও ছড়িয়ে পড়ে তার এ খ্যাতি। তাই তাকে প্রথমবারের মত সংবর্ধনা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সর্বশ্রেণীর সাংবাদিক, গায়ক, গীতিকার ও শিল্পীরা।
গত ২২মে কলকাতার হওড়ায় সংবর্ধনার জন্য তাকে আমন্ত্রন জানানো হয়। পশ্চিমবঙ্গ রাজ্যের লোকসঙ্গীত গবেষক বর্ষীয়ান সাংবাদিক দেব দাস সংবর্ধনার জন্য তাকে বাছাই করেন ও আমন্ত্রন জানান। হাওড়া জেলার মকরদহ পঞ্চায়েতের বিশাল কমিউনিটি হলে এদিন আয়োজন করা হয় ঝমকালো এ সংবর্ধনার। সংবর্ধনা শেষে ভারতের প্রখ্যাত বাউলশিল্পী ভজন দাস বাংলাদেশের তরুণ বাউলশিল্পী ইকরাম উদ্দিনের হাতে সম্মাননা সনদ তুলে দেন।
বাউলশিল্পিী ইকরাম এটাকে তার নিজের সম্মান না বলে জন্মস্থান বৃহত্তর সিলেটসহ সারা বংলাদেশের জনগনের সম্মাননা বলে অভিহিত করেন।
গান ও লোকসঙ্গীতের জগতে আগত তরুণ বাউল শিল্পী ইকরামের এ উত্থান অগ্রগতির মূলে অবদান রয়েছে তার ওস্তাদ বাউল সিরাজ উদ্দিনের। আর সিরাজ উদ্দিন হলেন কিংবদন্তী বাউল সম্রাট আব্দুল করিমের একান্ত শিষ্য। বাউল ইকরাম ২০০২ সাল থেকে বাউল জগতে প্রবেশ করেন। এ পর্যন্ত তিনি দেশে হাজারেরও বেশী স্টেজ মাতিয়েছেন তিনি। সিলেট হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবার, বি.বাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, খুলনা অস্ট্রগ্রাম, কুষ্টিয়া প্রভৃতি জেলায় লোকসঙ্গীত ও বাউল দিয়ে স্টেজ মাতিয়েছেন তিনি। দেশের বাইরে ভারতের রাজস্থানের রাজধানী জয়পুর, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার যাদবপুর,হাওড়া প্রভৃতি স্থানে চারবার আমন্ত্রিত হয়ে বাউল পরিবেশন করেন তিনি। সর্বশেষ গত ২২মে ভারতীয়রা মুগ্ধ হয়ে তাকে এ সংবর্ধনা প্রদান করেন।
বাউল শিল্পী ইকরাম দেশের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে আকাশ এবং নগ্নসংস্কৃতির আগ্রাসন ও রূদ্ধশ্বাস বেড়াজাল থেকে বেরিয়ে আনার চেষ্টায় নিজেকে ব্রতী করে তুলেছেন বলে জানিয়েছেন। বাউলগান, লোকসঙ্গীত এবং ঐতিহ্যবাহী পালাগান বা মালজোড়া গানের প্রচার ও প্রসার ঘটিয়ে দেশের প্রজন্মকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষার চেষ্টায় রয়েছেন তিনি। এ লক্ষ্যে তিনি দেশীয় গান এবং লোকসঙ্গীত নিয়ে রচনা ও গবেষনা চালিয়ে যাচ্ছেন। পাশাপশি লোকসঙ্গীতের কয়েকটি এ্যালবাম নিয়েও কাজ করছেন। আগামী ঈদুল ফিতর উপলক্ষে তার রচনা ও সূরে ‘জ্বলন্ত প্রেম’ নামের একটি এ্যালবাম বাজারে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
Related News
ভিসা-অভিবাসন নিয়ে যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ-যুক্তরাজ্য
বৈশাখী নিউজ ডেস্ক: সংগঠিত অভিবাসন অপরাধ দমন, ভিসা ও নথিপত্র জালিয়াতি প্রতিরোধ এবং অপরাধী চক্রেরRead More
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন এক সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।Read More



Comments are Closed