Main Menu

নামাজ পড়া অবস্থায় কোরআন হাফেজের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দোস্তপুরে পবিত্র রমজান মাসের তারাবীহ নামাজ পড়ানো অবস্থায় এক কোরআনে হাফেজ মৃত্যুবরণ করেছেন।

তাঁর নাম আজিজুর রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত হাফেজের গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামে। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর দারুল হাদিস মাদরাসা থেকে হাফিজি ও দাওরা শেষ করেন। তিনি পড়ালেখা শেষ করে পার্শ্ববর্তী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর নোয়াপাড়া জামে মসজিদে দীর্ঘ প্রায় ১ যুগ ইমামতি করে আসছিলেন।

জানা যায়, সোমবার (৬ জুন) রাতে রমজানের প্রথম তারাবীহর নামাজ পড়াতে যখন ৪ রাকাত নামাজ সম্পন্ন করার চেষ্টা করেন তখনই নামাজরত অবস্থায় দোস্তপুর নোয়াপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আজিজুর রহমান শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed