রোজার প্রথম দিন থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক : সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসায় রোজা-ঈদের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে।
তবে উচ্চমাধ্যমিক, অনার্স-মাস্টার্স ও ডিগ্রি পর্যায়ের কলেজগুলোতে ছুটি শুরু হবে ২২ জুন (১৬ রোজা) থেকে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ বলেন, রমজান মাসে ঢাকা শহরে রাস্তাঘাটেও ব্যাপক যানজট থাকে। এ বাস্তবতাকে সামনে রেখে এবারও রোজার প্রথম দিন থেকেই স্কুল-মাদ্রাসা ছুটি থাকবে। সে অনুযায়ী শিক্ষাপঞ্জি করা হয়েছে।
রোজার প্রথম দিন থেকে প্রাইমারি স্কুলে ছুটি শুরুর কথাটি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক মো. আলমগীর।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাইমারি স্কুল ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবার ৭ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ছুটি থাকবে। উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ছুটি থাকবে ২২ জুন (১৬ রোজা) থেকে ৯ জুলাই পর্যন্ত।
এদিকে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে রোজার আগেই ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু বেশির ভাগ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রোজার মধ্যে বেশ কিছু দিন ক্লাস-পরীক্ষা চলবে।
ঢাবিতে মঙ্গলবার ছুটি ঘোষণা করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা হয়েছে। এখানে ছুটি থাকছে ৩৩ দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে ছুটি শুরু হচ্ছে। চলবে ১৭ জুলাই পর্যন্ত। এ ছাড়া ৩ জুন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪৬ দিনের ছুটি শুরু হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সাল পর্যন্ত রোজার প্রথম ১০দিন স্কুল খোলা রাখা হতো। ২০১৪ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোজার প্রথম থেকেই স্কুল ছুটি দেওয়ার পক্ষে মত দেন। প্রধানমন্ত্রীর এমন মতামতের পর ওই বছর রোজার প্রথম দিন থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed