মোটরসাইকেলে তিনজন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন থেকে মোটরসাইকেলে দুজনের বেশি বসা যাবে না। তিনজন মোটরসাইকেলে চড়লে বাধা দেওয়া হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেবে।
চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এই হত্যাকারীরা মোটরসাইকেলে করে এসেছিল।
পুলিশের মনোবল ভেঙে দিতে বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করা হয়েছে মন্তব্য করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি দেখব।’
বাবুল আক্তারের স্ত্রী হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করা যাবে। তিনি বলেন, সম্প্রতি খ্রিষ্টান দুই ধর্মযাজককে হত্যাচেষ্টা ও বিদেশি নাগরিকসহ যেসব হত্যাকাণ্ড ঘটেছে এর সঙ্গে বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার মিল রয়েছে। কোনো ধর্মে হত্যার বিধান নেই। যারা এসব করছে তারা কী চায় এমন প্রশ্ন রাখেন মন্ত্রী।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed