বিশ্ব তামাকমুক্ত দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে প্রতিবছরের মতো এবারও আজ মঙ্গলবার উদযাপিত হবে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে-‘প্লেইন প্যাকেজিং, তামাক নিয়ন্ত্রণে আগামী দিন।’ তামাকের ব্যবহার কমাতে প্লেইন প্যাকেজিং অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। প্লেইন প্যাকেজিং তামাকের প্যাকেট বা কৌটাকে তামাক ব্যবহারকারীর কাছে অত্যন্ত অনাকর্ষণীয় করে তোলে। এই পদ্ধতিতে তামাকপণ্যের প্যাকেট বা কৌটার গায়ে কোন প্রকার প্রচারণামূলক ও বিভ্রান্তিকর শব্দ ব্যবহারের সুযোগ থাকে না-যা ছবিযুক্ত স্বাস্থ্য সর্তকবাণীর কার্যকারিতা বৃদ্ধিতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে এই উদ্যোগের গুরুত্ব অনেক বেশি কারণ, এদেশের মোট জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ লেখা-পড়া জানেন না। কাজেই এক্ষেত্রে প্লেইন প্যাকেজিং হতে পারে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের অন্যতম বলিষ্ঠ পদক্ষেপ। এই সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং করণীয় তুলে ধরেন বক্তারা।
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ১১টায় সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের সম্মুখ থেকে একটি র্যালি বের করা হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed