ব্রেন্ট কাউন্সিলে মেয়র সিলেটের পারভেজ আহমেদ
লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যে ব্রেন্ট কাউন্সিলে প্রথম বারের মতো বাংগালী মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের কৃতি সন্তান পারভেজ আহমেদ । সম্প্রতি তাকে এ পদে মনোনীত করা হয়। তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন শামছুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গোয়াইনঘাট ওয়েলফেয়ার অরগানাইজেশনের সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ, শামছুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা মুহিব উদ্দিন চৌধুরী, শাহপরান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি সায়েল আহমদ জাবেদ, গোয়াইনঘাট ওয়েলফেয়ারের সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, গোয়াইনঘাট ওয়েলফেয়ারের শিক্ষা বিষয়ক সম্পাদক এখলাছ উদ্দিন, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের আশরাফুল আম্বিয়া লায়েক, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের মাহতাব উদ্দিন, জয়দেব শেখর রায়, মেকিত লাম্বা, আশিক উদ্দিন, ফরিদ আহমদ বুলবুল, সজল আহমদ প্রমুখ । এক অভিনন্দন বার্তায় তারা নব নির্বাচিত মেয়রের মাধ্যমে এলাকার কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন । একই সাথে তার মাধ্যমে ব্রিটেনে বাংলাদেশের ভাবমূর্তি য়ারো উজ্জ্বল হবে বলে আশা প্রকাশ করেন ।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed