Main Menu

ঈদ উপলক্ষে ভারতীয় হাইকমিশনের ভিসা ক্যাম্প

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদের ছুটি উপলক্ষ্যে বাংলাদেশী নাগরিকদের জন্য আগামী ৪-১৬ জুন ২০১৬ এক ঈদ ভিসা ক্যাম্পের আয়োজন করেছে ভারতীয় হাই কমিশন । ভিসা আবেদনকারীরা অগ্রিম সাক্ষাতের তারিখ/ই-টোকেন ছাড়াই তাদের টুরিস্ট ভিসার আবেদন সরাসরি এ ঈদ ভিসা ক্যাম্পে জমা দিতে পারবেন।
এই প্রথমবারের মত আসন্ন ঈদের ছুটিতে ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশী নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থায় এ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। যে-সব বাংলাদেশী নাগরিকের সাক্ষাতের তারিখ/ই-টোকেন নেই শুধুমাত্র তাদের ট্যুরিস্ট ভিসা আবেদনপত্র গ্রহণের জন্য এই ঈদ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। যা মেডিক্যাল, বিজনেস ও অন্যান্য ভিসা বিভাগের আবেদনপত্র সংশ্লিষ্ট আইভিএসি কেন্দ্রসমূহে গৃহীত হবে।
বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের জন্য শুধুমাত্র এ ক্যাম্প খোলা থাকবে। আবেদনকারীদের সশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে। তবে একসঙ্গে ভ্রমণেচ্ছু পরিবারের সদস্য (পিতা-মাতা/ ছেলে-মেয়ে/ স্বামী-স্ত্রী)দের পক্ষে একজন আবেদনপত্র জমা দিতে পারবেন।
ঈদ ভিসা ক্যাম্প ভারতীয় হাই কমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স ১-৩ জাতিসংঘ সড়ক, বারিধারা, ঢাকায় আগামী ৪-১৬ জুন ২০১৬ (শুক্রবার ১০ জুন ২০১৬ ছাড়া) সকাল ৮.০০টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত চালু থাকবে।

Share





Related News

Comments are Closed