সোনার দাম ভরিতে কমল দেড় হাজার টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: টানা পাঁচ দফা দাম বাড়ার পর সোনার দাম কমেছে। এবার দাম কমছে ভরিতে এক হাজার ৫১৬ টাকা।
রবিবার (২৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস এ তথ্য জানিয়েছে।
নতুন দর কার্যকর হবে মঙ্গলবার (৩১ মে) থেকে।
বিশ্ববাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।
সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান জানান, এর আগে পাঁচ দফার প্রতিবারই ভরিতে এক হাজার ২২৫ টাকা করে বাড়ানো হয়েছিল। সর্বশেষ ৬ মে সোনার দাম বাড়ানো হয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের সোনার দাম পড়বে ৪৫ হাজার ৮৯৮ টাকা, আজ সোমবার পর্যন্ত বিক্রি হবে ৪৭ হাজার ৪১৪ টাকায়।
অন্যান্য মানের সোনার দামও প্রায় একই হারে কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed