সুইজারল্যান্ডের জুরিখে বৈশাখ উদযাপন
আবু তাহির, জুরিখ থেকে: সব জঞ্জাল ও কুসংস্কারকে ছুড়ে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশা নিয়ে বাংলা নতুন বছরকে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উত্সবের আমেঝে পালন করেছে সুইজারল্যান্ডর জুরিখ প্রবাসীরা।
নতুন বছরকে বরণ করতে গত রবিবার সুইজারল্যান্ডর সর্ববৃহৎ সামাজিক সংগঠন সুইস বাংলাদেশ উইনাইটেড কমিউনিটি জুরিখ শহরের Seefeidstrasse এর অভিজাত হলে আয়োজন করেছিলো বাঙ্গালীদের প্রানের উৎসব বৈশাখী মেলা ১৪২৩, জুরিখ শহর ছাড়াও এই মেলায় উপস্থিত ছিল লুজান, বার্ন, বাসেল, সলোথন ও জেনেভাসহ বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশীরা।বেলা বাড়ার সাথে সাথে মেলাস্থল লোকে লোকারন্য হয়ে উঠে। প্রবাসে সকল কর্ম ব্যস্ততা ফেলে রেখে পরিবারের সবাইকে আনন্দ দিতে উপস্হিত হন সকল প্রবাসীরা।
আপন সংস্কৃতিকে মেলে ধরতে তরুণ তরুণীদের বৈশাখী সাজ ও শিশু কিশোরদের কোলাহল কিছুসময়ের জন্য জুরিখ শহরকে করে তুলে এক খন্ড বাংলাদেশ।
মধ্যাহ্ন ভোজের মাধ্যমে শুরু হয় বৈশাখী অনুষ্ঠানমালায় সুইস বাংলাদেশী ইউনাইটেড কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ঝিকু বাদলের সার্বিক তত্বাবধানে ও সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান অসীম এবং কারার কাউসারের যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন হারুন ব্যাপারী, কবির মোল্লা, রশিদ ব্যাপারী, খিজি লিঠন, মুক্তার মোল্লা, কাজী রহীম, আলমগীর, খান শরিফ, মোঃ মাসুদ, সরকার শামিম, রাজা মিয়া, খুকু হালদার সহ সুইস বাংলাদেশী কমিউনিটির নেতারা।
মেলার ২য় পর্বে জাতীয় সাংগীত, কবিতা আবৃতি ও নৃত্যর মাধ্যমে শুরু হয় সাঙ্গীতা অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী পড়শী ও আশীক নেচে গেয়ে ও উপস্থিত দর্শকদের নাচিয়ে মেলাস্হল মাতিয়ে তোলেন।জুরিখ প্রবাসীদের প্রত্যাশা ছিলো জীর্ণতা ভুলে আগামীর বাংলাদেশ এগিয়ে যাক সৌন্দর্যের সাথে।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed