রবিবারের এইচএসসি পরীক্ষা ২৭ মে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশের উপকূলীয় জেলাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর রোববারের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় রোববার যে বিষয়গুলোর পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো নেওয়া হবে ২৭ মে শুক্রবার।
শনিবার উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানায় উপকূলীয় এলাকাগুলো ব্যাপক ক্ষয় ক্ষতির শিকার হয়। “রোয়ানু” এর প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকার অনেক পরিক্ষা কেন্দ্রকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাইকে এসব আশ্রয়কেন্দ্রে থাকতে বলা হয়েছে।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed