নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে গলাকেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চাকপাড়া বৌদ্ধ মন্দিরে ভিক্ষু মং শৈ উ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৩ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার বাইশারি এলাকার বৌদ্ধ মন্দিরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চাকপাড়া কেয়াং এর মন্দিরে রাতে ঘুমাতে এসেছিলেন ভিক্ষু মং শৈ। তিনি অন্য একটি মন্দিরের ভিক্ষু ছিলেন। পরে মধ্যরাতে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে। তার শরীরে বেশকয়েকটি দায়ের কোপের চিহ্ন দেখা গেছে।
নাইক্ষ্যংছড়ির ওসি আবুল খায়ের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মো. শাহেদুল ইসলাম ঘটনাস্থলে গেছেন।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed