কক্সবাজারে ছয় সাংবাদিককে কুপিয়ে জখম
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ইয়াবা উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছয় সাংবাদিক। এ সময় তাদের ক্যামেরাও পুড়িয়ে দেওয়া হয়।
শুক্রবার বিকালে সদর ইউনিয়নের নাজিরপাড়ায় ওই ছয়জনকে কুপিয়ে জখম করা হয় বলে সদর থানার ওসি আব্দুল মজিদ জানান।
আহতরা হলেন- সময় টেলিভিশনের কক্সবাজারের স্টাফ করসপন্ডেন্ট সুজাউদ্দিন রুবেল, তার ক্যামেরাপারসন আবুল ফরাজ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, তার ক্যামেরাপারসন শরীফ উদ্দিন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু ও তার ক্যামেরাপারসন বাবু দাশ।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিকদের অভিযোগ, ওই এলাকার ইয়াবা বিক্রেতারাই তাদের উপর হামলা চালায়।
বিজিবির একটি দল দুপুরে নাজিরপাড়া এলাকা থেকে এক লাখ ২০ হাজার টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এরপর স্থানীয় সংবাদকর্মীরা খবর সংগ্রহ করতে বিকাল ৫টার দিকে ওই এলাকায় যান বলে আহত সুজাউদ্দিন রুবেল জানান।
ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইায়াবা বিক্রেতা নুরুল হক ভুট্টোর নেতৃত্বে একদল লোক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
ওসি আব্দুল মজিদ হামলাকারীদের পরিচয় জানেন না বললেও তাদের ধরতে অভিযান চলছে বলে জানান।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed