হরতালে পেছালো এইচএসসি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের হরতালে আবারো পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি। দলটির আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকর করার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক হরতাল ডাকা হয়েছে।
আর এ কারণেই বৃহস্পতিবারের সাধারণ আট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠেয় সকালের পরীক্ষা হবে আগামী ২০ মে সকাল ৯টায়। একইসঙ্গে ১২ মের বিকেলের পরীক্ষা শুরু হবে ২০ মে বিকেল আড়াইটায়।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় বৃহস্পতিবারের আলিম পরীক্ষা আগামী ২০ মে সকাল ৯টায় শুরু হবে।
কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়।
এর আগে নিজামীর ফাঁসির দণ্ডের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে গত ৯ মে সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডাকে দলটি। ওই হরতালের কারণেও ওইদিনের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed