ঝিনাইদহে ইজিবাইক উল্টে গৃহবধূ নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ইজিবাইক উল্টে আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা খাতুন একই উপজেলার ধোপাবিলা গ্রামের আজিজুর রহমানের স্ত্রী। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আকলিমা ব্যাটারি চালিত ইজিবাইক যোগে হলিধানী বাজারে যাচ্ছিলেন। এ সময় আঠারো মাইল ভেটেরিনারি কলেজের কাছে ইজিবাইক উল্টে আকলিমাসহ চার যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে আকলিমা মৃত্যুবরণ করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসিপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed