Main Menu

সিলেটে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ আটক ৩

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মোগলাবাজার থানাধীন নৈখাই খালেরমুখ বাজার এলাকায় হক ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৯ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন— কুড়িগ্রামের রৌমারী থানার চর নতুন বন্দর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. নুর হাকিম (৩০), একই উপজেলার শৌলমারী গ্রামের আজবাহার মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং নতুনবন্দর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. এহসানুল হক (২৬)।

Manual8 Ad Code

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ ও ঢাকা মেট্রো-চ-৫৩-২১৩২ নম্বরের একটি নোহা গাড়ি আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

Manual5 Ad Code

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, পলাতক আসামিদের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও পরিবহন করা হতো।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় মোগলাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত আসামিদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code