বড়লেখায় খালে ভাসছিল নবজাতকের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় খালে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বর্ণি ইউনিয়নের মনারাই মসজিদের দক্ষিণ পাশের একটি খালে নবজাতকের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Related News
বড়লেখায় খালে ভাসছিল নবজাতকের লাশ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় খালে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর লাশRead More
শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা,আহত ১
Manual4 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে চাঁদাRead More



Comments are Closed