Main Menu

সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় চা দোকানি নিহত

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে সুনই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক চা দোকানি নিহত হয়েছেন।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সুনই গ্রামের কারিরবাজারে এই ঘটনা ঘটে।

নিহত নাসিম মিয়া (৩৮) সুনই গ্রামেন মঞ্জুরুল হকের ছেলে। তিনি কারিরবাজারে তার চায়ের দোকান ছিল।

Manual2 Ad Code

স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে নাসিম তার দোকানে যাচ্ছিলেন। এসময় একই গ্রামের অলি, ডালি, আনু, সফু, মোশারফের নেতৃত্বে ২০/২৫ জন নাসিমের উপর হামলা করে। এসময় নাসিমের চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারিরা চলে যায়।

Manual8 Ad Code

পরে নাসিমকে উদ্ধার করে ধর্মপাশা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান।

হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মু. আবু রায়হান সজিব বলেন, চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

এদিকে খবর পেয়ে ধর্মপাশা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code