সিলেট হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু মারা গেছে।
১৭ মাস বয়েসি এই শিশুর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়।
সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়- আজ সোমবার সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৮ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৬ জন রোগী ভর্তি আছেন।
তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।
এদিকে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৬১ শিশু মৃত্যুবরণ করেছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছে ৪ জন ও বাকিরা উপসর্গে।
Related News
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৯২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়েRead More



Comments are Closed