সুনামগঞ্জে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার
বৈমাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৯। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
শনিবার (৩০ মে) রাতে র্যাব গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
সোমবার (৩১ মে) দুপুরে র্যাব জানায়, বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি থেকে মথুরকান্দি বড় ব্রিজের পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। সেখানে অভিযান চালিয়ে র্যাব দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Related News
ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
আনোয়ার হোসেন রনি ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে অভিযান চালিয়ে ১৩০ পিসRead More
ফেসবুকে পোস্টের পর শাল্লায় যুবকের রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্লাবন সরকার (২৪) এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্যেরRead More



Comments are Closed