Main Menu

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নদীতে পড়ে নিখোঁজ হওয়া কিশোর তামিম আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

নিহত তামিম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর ইউনিয়নের গলুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার ধর্মপাশা উপজেলা থেকে ৫০ থেকে ৬০ জনের একটি পর্যটকদল হাউজবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসে। এ সময় চলন্ত হাউজবোট থেকে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদীতে পড়ে যায় তামিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল।

Manual7 Ad Code

নিখোঁজের পর স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় তাকে খোঁজার চেষ্টা চালানো হয়। একদিন পর রবিবার বিকেলে পাটলাই নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code