Main Menu

সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন জমার সুযোগ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী অর্থবছর থেকে সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ চালু করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ সুবিধা পাবেন।

Manual3 Ad Code

মঙ্গলবার (৩১ মার্চ) অংশীজনদের সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানান। বর্তমানে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা সাধারণত জুন শেষে থেকে নভেম্বর পর্যন্ত থাকে। চলতি বছর সময় বাড়িয়ে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত করা হয়েছিল। শেষ দিনেই সারা বছর রিটার্ন জমা দেওয়ার সুযোগের ঘোষণা আসে, যা কর ব্যবস্থায় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

এনবিআর চেয়ারম্যান জানান, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা বিভিন্ন ধরনের প্রণোদনা পাবেন। আগে সময় পেরিয়ে গেলে প্রদেয় করের ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ করা হতো এবং কিছু ক্ষেত্রে কর রিবেট সুবিধা বাতিল হয়ে যেত।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, চলতি বছরে কর আদায়ের লক্ষ্য আগের যেকোনো সময়ের তুলনায় বেশি পূরণ হবে বলে আশা করা হচ্ছে। তবে কর অব্যাহতি অনেক বেশি থাকায় রাজস্ব আয় কমছে। এ কারণে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানোর পরিকল্পনা রয়েছে।

Manual2 Ad Code

চেয়ারম্যান আরও জানান, করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। ট্যাক্স লিকেজ বন্ধে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। সুশাসন নিশ্চিত করতে সৎ কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে কর ফাঁকিবাজদের শনাক্ত করার কাজ চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code