ট্রেনে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (১৩ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৩ মার্চের ট্রেনের টিকিট।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৩ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।
কোন দিন কোন তারিখের টিকিট
ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ ১৩ মার্চ। সূচি অনুযায়ী—১৩ মার্চ বিক্রি হচ্ছে ২৩ মার্চের টিকিট, ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের টিকিট, ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকিট।
যেভাবে টিকিট সংগ্রহ করবেন
যাত্রীরা রেল সেবা অ্যাপ (Rail Sheba App) ও বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট থেকে টিকিট কিনতে প্রথমে রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অটো লগইন না থাকলে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভ্রমণের তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন ও শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ বাটনে ক্লিক করতে হবে।
এরপরের পেজে ট্রেনের নাম, আসন খালি আছে কি না এবং ট্রেন ছাড়ার সময় দেখা যাবে। পছন্দের ট্রেন নির্বাচন করে ‘ভিউ সিটস’ অপশনে গিয়ে আসন খালি থাকলে তা নির্বাচন করে ‘কন্টিনিউ পারচেজ’ বাটনে ক্লিক করতে হবে।
ভিসা বা মাস্টারকার্ড, কিংবা বিকাশ–এর মাধ্যমে মূল্য পরিশোধ করলে স্বয়ংক্রিয়ভাবে একটি ই-টিকিট ডাউনলোড হবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে। ই-মেইল থেকে টিকিট প্রিন্ট করে ফটো আইডিসহ সংশ্লিষ্ট স্টেশনে গিয়ে যাত্রার আগে প্রিন্টেড টিকিট সংগ্রহ করা যাবে।
Related News
চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে জাপানRead More
সৌদি আরবের দুই রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বেড়েছে
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদRead More



Comments are Closed