যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে কঠোর বার্তা দিলো ঢাকাস্থ দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিয়েছে দেশটি। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৭ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস ভেরিফায়েড ফেসবুক ভ্রমণসংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করুন যে ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।
আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।
Related News
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More



Comments are Closed