রকীব শাহের ৬০তম উরশ শরীফ শুরু ২৪ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত রকীব শাহ্ (র.)-এর তিনদিনব্যাপী ৬০তম উরশ শরীফ আগামী ২৪ মার্চ শুরু হবে।
সিলেট শহরের কাজীটুলায় হযরত রকীব শাহ্ (র.)-এর মাজারে আগামী ১০, ১১ ও ১২ চৈত্র (২৪, ২৫ ও ২৬ মার্চ) মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উরশ শরীফের অনুষ্ঠানমালায় রয়েছে- কোরানখানি, মিলাদ মাহফিল, জিকির, হামদ-নাত ও সামা মাহফিল। এছাড়া প্রতিদিন বাদ এশা “রকীব শাহের জীবন ও সাহিত্য” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রতি বছর এই উরশ শরীফ ১৬, ১৭ ও ১৮ ফাল্গুন অনুষ্ঠিত হলেও এ বছর পবিত্র রমজান মাসের কারণে উরশ শরীফের তারিখ পরিবর্তন করা হয়েছে।
উরশ শরীফে অলি-আউলিয়াদের আশেক ও ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন হযরত রকীব শাহ্ (র.)-মাজার শরীফের খাদেম ও গদ্দীনশীন ড. কাজী কামাল আহমদ।
উরশ শরীফ এলাকায় যেকোনো প্রকার নেশাদ্রব্য ও মহিলা শিল্পী নিষিদ্ধ করা হয়েছে। -বিজ্ঞপ্তি
Related News
সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ারRead More
সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে আহত ব্রাজিল সমর্থককে ঢাকায় প্রেরণ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিজের পছন্দের ফুটবল দল ব্রাজিলের পতাকা টানাতে গিয়েRead More



Comments are Closed