Main Menu

ঢাকা থেকে ৭ দিনে ২৪৫ ফ্লাইট বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক: ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আকাশপথে। যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা আংশিক বন্ধ থাকায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সাত দিনে এসব ফ্লাইট বাতিল করা হয় বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়। ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়।

শুক্রবারও বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েতগামী ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, ফ্লাই দুবাইয়ের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ারের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি এবং এমিরেটস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।

বেবিচক সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু দেশের আকাশসীমা ব্যবহার সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করতে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed