নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামী নূরাসহ ৭ আসামী ৮দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার ৭ আসামীর ৮দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার (১ মার্চ) জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (২য়) মো: মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।
এর আগে গত শুক্র ও শনিবার দুইদিনে ৭ আসামীর ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম। সকাল সাড়ে ১১টায় নরসিংদী জজ কোর্টের ২য় জুডিশিয়াল আদালতে তোলা হয় গ্রেপ্তারকৃত ৭ আসামীকে। বাদী পক্ষে স্বপ্রনোদিত হয়ে আইনজীবী আদালতে দাড়ালেও আসামী পক্ষের কোন আইনজীবী দাড়ায়নি।
এর আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে শুক্রবার দিবাগত রাতে নূরা এবং একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।
এই নিয়ে কিশোরীর মা ফাহিমা বেগমের দায়ের করা মামলায় ৯ জন আসামীর মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এর আগে ২৫ ফেব্রুয়ারী বুধবার রাতে কিশোরী আমিনার বাবার কাছ থেকে নূরার নেতেৃত্বে একটি চক্র তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহারের প্রেক্ষিতে ধর্ষণের সাথে সরাসরি জড়িত ৪জন এবং বিচার কার্যে সহায়তাকারী সাবেক মেম্বারসহ ৩জন নিয়ে মোট ৭ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকী দুই পলাতক আসামীকেও দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
সিলেটে হাসপাতালে শিশুকে ধর্ষণ, আসামীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০)Read More



Comments are Closed